ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাপা চেয়ারম্যান জি এম কাদের করোনায় আক্রান্ত

ads

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের করোনায় আক্রান্ত হয়েছেন। ত‌বে তার কুশকুশে কাশি ছাড়া অন‌্যকো‌নো উপসর্গ নেই। তি‌নি স্বাভাবিক ও সুস্থ রয়েছেন।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে জিএম কাদেরের একান্ত স‌চিব ও জাতীয় পার্টির যুগ্ম-কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন।


আবু তৈয়ব জানান, মঙ্গলবার জি এম কাদেরের কভিড টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে কুশকুশে কাশি ছাড়া উনার শারীরিক অবস্থা একেবারেই স্বাভাবিক আছে। যেহেতু উপসর্গ নেই, তাই তার প‌জে‌টিভ হওয়ার বিষয়‌টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবারও আজ‌কে পরীক্ষা করানো হবে। আবু তৈয়ব আরও উল্লেখ করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page